সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকা থেকে বাতিল আরও ৩৩ ফ্লাইট, ১০ দিনে বাতিল ৩৩৫টি | চ্যানেল খুলনা

ঢাকা থেকে বাতিল আরও ৩৩ ফ্লাইট, ১০ দিনে বাতিল ৩৩৫টি

মধ্যপ্রাচ্যে সংঘাতে আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (৯ মার্চ) বিভিন্ন এয়ারলাইনসের আরও ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে গতকাল পর্যন্ত ঢাকা থেকে বিভিন্ন এয়ারলাইনসের মোট ৩৩৫টি ফ্লাইট বাতিল হলো। এর ফলে ফ্লাইট সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করলে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল ব্যাহত হয়। ফলে ওই দিন ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে ২৩টি ফ্লাইট বাতিল হয়। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি ফ্লাইট। ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি এবং ৮ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।

আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে এয়ার অ্যারাবিয়ার ছয়টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের চারটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটসের চারটি, জাজিরা এয়ারওয়েজের চারটি, ফ্লাইদুবাইয়ের চারটি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তিনটি, কুয়েত এয়ারওয়েজের দুটি এবং গালফ এয়ারের দুটি ফ্লাইট।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে এ ধরনের বিঘ্ন অব্যাহত থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

আন্দালিব রহমান পার্থ পেলেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত নতুন দায়িত্ব

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার, দ্রুত ফেরানো হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিতিশীলতা তৈরি করতে বিরোধী দল বাজেটের বিরোধিতা করছে: প্রধানমন্ত্রী

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্পে প্রধানমন্ত্রীর তীব্র অসন্তোষ : দায়ী কর্মকর্তাকে চিহ্নিতের নির্দেশ

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।