সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকায় শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে ২৭ মার্চ | চ্যানেল খুলনা

ঢাকায় শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে ২৭ মার্চ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৫ অথবা ২৬ মার্চ ঢাকায় আসতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সচিব আরও জানান, নরেন্দ্র মোদিকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ২৭ মার্চ ঢাকায় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হতে পারে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

পররাষ্ট্র সচিব তার চারদিনের দিল্লি সফর বিষয়ে বলেন, দিল্লি সফরকালে পানিবন্টন ইস্যুতে আলোচনা হয়েছে। তিস্তা নদীর পানিচুক্তি নিয়ে আলোচনাও হয়েছে। তিস্তা চুক্তি নিয়ে আমাদের মধ্যে হতাশা রয়েছে। তবে এ চুক্তির জন্য আমরা আশাবাদী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাসুদ বিন মোমেন বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের পর রাখাইনে পরিস্থিতি পর্যবেক্ষণে আমরা ভারতকেও আশা করছি। আমরা দিল্লিতে আলোচনা বলেছি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ফেব্রুয়ারির শেষে ঢাকায় আসতে পারেন বলেও জানান পররাষ্ট্র সচিব।

পররাষ্ট্র সচিব জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্চ মাসে ঢাকা সফরের আগে ‌দুই দেশের স্বরাষ্ট্র, পানিসম্পদ, বাণিজ্য ও নৌপরিবহন সচিবদের বৈঠক হবে। এর মধ্যে পানিসম্পদ সচিবদের বৈঠক দিল্লিতে আর ঢাকায় হবে বাকি তিনটি বৈঠক।

মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশকে করোনার টিকা উপহার দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে যে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- সেটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছি।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

আন্দামান-বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ

হজযাত্রীদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

এবারও হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

৬০ কিমি বেগে দমকা হাওয়া-বৃষ্টির আভাস, নৌবন্দরে সতর্ক সংকেত

আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।