সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ড্রাম ট্রাক পিষে দিলো কুমারখালীর রাসেলের স্বপ্ন! | চ্যানেল খুলনা

ড্রাম ট্রাক পিষে দিলো কুমারখালীর রাসেলের স্বপ্ন!

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় দুমরে-মুচড়ে গেছে একটি অটোরিকশা। তবে কাকতালীয়ভাবে বেঁচে গেছেন অটোরিকশা চালক। শুক্রবার (৩ জুলাই) বিকেলে কুমারখালীর কাজীপাড়া মোড়ে এ দুঘর্টনা ঘটে।

জানা গেছে, উপজেলার বাটিকামারা গ্রামের মাহাতাব শেখের ছেলে মো. রাসেল অটোরিকশা চালিয়ে কুমারখালী আসার পথে কাজীপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে ধেয়ে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়।

এ সময় অটোরিকশা থেকে চালক লাফিয়ে পড়ে প্রাণ বাঁচালেও রিকশাটিকে বাঁচাতে পারেনি সে।

এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ড্রাম ট্রাকের ড্রাইভারকে পাওয়া যায়নি। অটোরিকশা চালক সামান্য আহত হয়েছে। ড্রাম ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।