সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডেনমার্কে মসজিদে হামলার নিন্দা তুরস্কের | চ্যানেল খুলনা

ডেনমার্কে মসজিদে হামলার নিন্দা তুরস্কের

ডেনমার্ক-জার্মানি সীমান্তে গত শুক্রবার তুর্কি একটি মসজিদের দেয়ালে আপত্তিকর লেখা লিখেছে দুর্বৃত্তরা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দিয়ানেত বিভাগের প্রধান আলী ইরবাস।

এক টুইটবার্তায় রোববার তিনি বলেন, দিন দিন যেভাবে ইসলামবিদ্বেষী প্রচার চালাচ্ছে একটি বর্ণবাদী গ্রুপ, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। খবর আনাদোলুর।

ডেনমার্কে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় জার্মান সীমান্তে তুর্কি ওই মসজিদে হামলা চালায় এক দল উগ্রবাদী ও বর্ণবাদী দুর্বৃত্ত। তারা মসজিদের দেয়ালে আপত্তিকর লেখা লিখে যান।

মসজিদটি পরিচালনা করে আসছে ড্যানিশ-টার্কিশ ইসলামিক ফাউন্ডেশন। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

মসজিদ কমিটির প্রেসিডেন্ট হুরসিত টোকা জানান, গত শুক্রবার সন্ধ্যায় তিনি আবেনরা মসজিদে নামাজ পড়তে আসেন।

কিন্তু পর দিন শনিবার সকালে তিনি মসজিদে গিয়ে দেয়ালে পবিত্র কোরআন শরিফ সম্পর্কে আপত্তিকর লেখা দেখতে পান।

করোনাভাইরাসের কারণে মসজিদটি আংশিক বন্ধ রয়েছে। মসজিদ কর্তৃপক্ষ দেয়ালে এ ধরনের আপত্তিকর লেখা সম্পর্কে পুলিশকে অবহিত করেছে।

পুলিশ ওই এলাকার সারভাইল্যান্স ক্যামেরা পরীক্ষা ও ঘটনার তদন্ত শুরু করেছে। হুরসিত এ ঘটনার নিন্দা জানান এবং ওই আপত্তিকর লেখা মুছে ফেলা হয়েছে বলে জানান।

ডেনমার্কের চরমপন্থী খ্রিস্টানরা প্রায়ই কোরআন পোড়ানোসহ বিভিন্ন বর্ণবাদী আচরণ করে থাকে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানসহ বিশ্বের বিভিন্ন মুসলিম নেতারা দেশটির এমন ইসলাম বিদ্বেষের নিন্দা জানিয়ে আসছেন।

উত্তর-পশ্চিম ইউরোপের দেশ ডেনমার্কে মুসলমানরা সবচেয়ে বড় ধর্মীয় সংখ্যালঘু।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

হাত এখনও ট্রিগারে: ইরানের কড়া হুঁশিয়ারি, লেবাননে হামলায় নিহত ২০০ ছাড়াল

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।