সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল | চ্যানেল খুলনা

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। নতুন করে ১৩ জনের মৃত্যু হওয়া এ বছরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০৬ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে আটজন ঢাকার বাসিন্দা। অন্যরা ঢাকার বাইরের।

একই সময়ে দেশে দুই হাজার ৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৮৫৭ জন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং এক হাজার ২১৩ রোগীর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ ছয় হাজার ৪২৯ জন। তাদের মধ্য সুস্থ হয়ে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছে ৯‌৮ হাজার ৯৮ রোগী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০

ক্যানসার জয় করে সুস্থ ১৫ ফুটের অজগর

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

হাম ও উপসর্গে শিশু মৃত্যুর সংখ্য‍া দাঁড়ালো ৭১৯

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।