সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় নকল ডায়মন্ডসহ দুই প্রতারক আটক | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় নকল ডায়মন্ডসহ দুই প্রতারক আটক

খুলনার ডুমুরিয়ায় ২ পিস নকল ডায়মন্ডসহ দুই প্রতারককে আটক করেছে থানা পুলিশ। সোমবার (০৪ জুলাই) বিকেলে উপজেলার খর্নিয়া বাজারস্থ মফিজুরের চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর গ্রামের মৃত জমাত আলী মোল্লার পূত্র মোঃ আব্দুল হাই (৫০) ও একই এলাকার মৃত আবুল হোসেন খাঁর পূত্র মাহাবুব খাঁ (৪২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক চক্রের ডায়মন্ড পাচারের খবরে ডুমুরিয়া থানা পুলিশ সাতক্ষীরা- খুলনা মহাসড়কের ওই স্থানে অবস্থান নেয়।

এর পর প্রতারক চক্রের ওই দু’ সদস্য মোটরসাইকেল যোগে সাতক্ষীরা থেকে খুলনা যাওয়ার প্রতিমধ্যে উপজেলার খর্নিয়া বাজার
এলাকায় পৌঁছালে পুলিশ তাদের গতি রোধ করে। এরপর তাদের দেহ তল্লাশী করে ২টি ডায়মন্ড সাদৃশ্য বস্তু উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে সেগুলো পরীক্ষায় নকল বলে প্রমানিত হয়।
এব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সাতক্ষীরার দু’ প্রতারকে ডায়মন্ড সাদৃশ্য বস্তুসহ গ্রেফতার করা হয়। তবে সেগুলো আসল ডায়মন্ড কিনা সেই সন্দেহে একাধিক জায়গায় পরীক্ষা করা হলে সেগুলো নকল প্রমানিত হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় প্রতারনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় গণপিটুনিতে প্রাণ গেল এক ব্যক্তির

গুম খুন ও অমানুষিক নির্যাতনের শিকার জনসাধারণের কল্যাণে কাজ করতে বিএনপি সরকার

খুলনায় ৫২ প্যাকেট ইয়াবাসহ যুবক আটক

খুলনায় হোটেলে অভিযান, জাল টাকাসহ দুইজন গ্রেফতার

খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক পলাতক

খুলনায় ৭০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।