সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্য আক্তারুজ্জামান লিটনের পিতার মৃত্যুতে ডুমুরিয়া প্রেসক্লাবের শোক | চ্যানেল খুলনা

ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্য আক্তারুজ্জামান লিটনের পিতার মৃত্যুতে ডুমুরিয়া প্রেসক্লাবের শোক

ষ্টোক জনিত কারণে ডুমুরিয়ার নূরনিয়া মাদ্রাসার শিক্ষক ও ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্য আক্তারুজ্জামান লিটনের পিতা মোঃ নূরুল আলি গাজীর (৭০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে শেখ হাসিনা সরকার পদত্যাগ করায় তার প্রতিবেশী বাড়ীর প্রবেশ করার রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে টেনশন করিলে সে ষ্টোক জনিত কারণে মারা গেছে বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।

তার মৃত্যু কালে ২ছেলে‌‌ ১মেয়ে ও ১স্ত্রী সহ নাতি পুথনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন, সকাল ১০টায়‌ তার ‌জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ নূরনিয়া মাদ্রাসার ময়দানে‌ মাওলানা বাহারুল ইসলাম গাজী ইমামতি করেন।

ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক গাজী আক্তারুজ্জামান লিটনের পিতা মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সহ-সভাপতি আব্দুর রশিদ এলিন,সাবেক সভাপতি বিলায়েত হোসেন, আব্দুল মজিদ,সাংবাদিক আব্দুল রশিদ বাচ্চু, খান মহিদুল ইসলাম, মোক্তার হোসেন, আরিফুজ্জামান নয়ন,এস কে বাপ্পী, গাজী সোহেল রানা, সাংবাদিক আব্দুল জলিল, আব্দুর রব জোয়াদ্দার, অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন মরহুমের বন্ধু ডাঃ আব্দুস সালাম, চুনগর কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, আটলিয়া ইউনিয়ন বিএনপির নেতা সরদার দৌলত হোসেন, প্রমুখ।

জানাজা নামাজ আদায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।