সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ার ঘেরের আইলে গাছ ভর্তি ডাঁসা আম | চ্যানেল খুলনা

ডুমুরিয়ার ঘেরের আইলে গাছ ভর্তি ডাঁসা আম

ফেব্রুয়ারি মাসেই গাছ ভর্তি ডাঁসা আম। খুলনার ডুমুরিয়া উপজেলার মাধব কাটি গ্রামের তরুণ কৃষক মিঠুন মন্ডলের ঘেরের আইলে গেলে দেখা যায় গাছভর্তি ডাঁসা আম।  প্রতিটি থোকায় ১০-১৫ টি আম, আমের ভারে কয়েকটি ডাল ভেঙেও গেছে।  অথচ এই সময়ে মুকুল হওয়ার কথা বা দুএকটি গুটিও হতে পারে কিন্তু ব্যতিক্রম এ গাছটি।  আমে আঁশের পরিমানও কম এবং সুস্বাদু।  তিনি এ পতিবেদককে বলেন ২০১৬ সালে বাগান করার জন্য খুলনা বেজেরডাংগা থেকে ১০০ টি চারা নিয়ে এসে লাগান।  কিন্তু একটি গাছে লক্ষ করেন সবসময়ই আম ধরে, কখনও মুকুল, কখনও আম এবং এটি বাজারে বিক্রি করতেও তেমন সমস্যা হয়না। অসময়ে হওয়ায় ভাল মূল্য পাওয়া যায় এবং বাজারেও চাহিদা প্রচুর।  এবিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন বলেন,  মিঠুন মন্ডল আমাদের একজন তরুণ উদ্যোক্তা,  তাকে কৃষি  ঋনের ব্যবস্থা করা হয়েছে এবং প্রশিক্ষণ ও সার্বিক পরামর্শ প্রদান করা হচ্ছে।  তার মাধ্যমে চারা তৈরির ব্যবস্থা করা যায়।  এটি সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে।  এটি সারাদেশে ছড়িয়ে দিতে পারলে বিশ্বের অন্যান্য দেশের মত আমাদের দেশেও সারাবছর আম পাওয়া যাবে।

https://channelkhulna.tv/

কৃষি ভাবনা আরও সংবাদ

এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম কারাগারে

শ্রীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে – মাওঃ আব্দুল আউয়াল

ডুমুরিয়ায় অফ-সিজিনের ফুলকপিতে কৃষকের লাখ লাখ টাকা লাভ

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।