সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ার এস কে বাকার কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির নামে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সভা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ার এস কে বাকার কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির নামে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সভা

খুলনার ডুমুরিয়ার ধামালিয়ার জমিদার বাড়ির কৃতি সন্তান ড. শামসুল করিম বাকার ও তার সহযোগী সমাজ সেবক ডঃ হরিদাস মন্ডল এর বিরুদ্ধে হয়রানি মূলক মামলা, মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে রোববার এসে কে বাকার কলেজের মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মোঃ আঃ হালিমের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, আমেরিকা প্রবাসী বিশিষ্ট ফার্মাসিটিক্যালস বিজ্ঞানী ড. শামসুল করিম বাকর ও তার সহযোগী আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা ডাঃ হরিদাস মন্ডল এই দুইজনই ডুমুরিয়ার ধামালিয়া এলাকার কৃতি সন্তান।
সমাজসেবা ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং চিকিৎসা সেবায় তাদের অন্যবদ্য অবদান রয়েছে। একটি কুচক্রী মহল এসব সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তাদের বিরুদ্ধে নানাবিধ কার্যকলাপে লিপ্ত রয়েছে।
আমরা এর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, শিক্ষকদের দুর্দিনে বাকের ভাই ও হরিদাস বাবু সব সময় আমাদের পাশে ছিলেন। এখনো নিরলসভাবে আমাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
সভায় অন্যনদের মধ্যে বক্তব্য দেন ফারাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ওয়াজেদ আলী, লিটিল ফ্লাওয়ার কিন্ডার গার্টেন পরিচালক মাসুদুর রহমান, শিক্ষক হাফিজুর রহমান, শিক্ষিকা হালিকা বেগম, শিক্ষক প্রতিনিধি কবির হোসেন মোল্লা, মাজহারুল আনসারী, মাহমুদা খাতুন, মোল্লা শহিদুল ইসলাম, বিএম আশিকুর রহমান সাগর, টি এম তারেক প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।