সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় সাংবাদিকের গাড়ি ছিনতাই | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় সাংবাদিকের গাড়ি ছিনতাই

ডুমুরিয়ায় সাংবাদিক আক্তারুজ্জামান লিটন গাজীর মটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে নরনিয়া মহিলা মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। এনিয়ে ভুক্তভোগী সাংবাদিক আক্তারুজ্জামান লিটন ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ করেছে। আক্তারুজ্জামান লিটন এশিয়ান টেলিভিশনের ডুমুরিয়া, পাইকগাছা প্রতিনিধি।

জানা যায়, ডুমুরিয়া উপজেলার নরনিয়া এলাকার সাংবাদিক মো. আক্তারুজ্জামান লিটনের সাথে নিউজ সংক্রান্ত বিষয়াদী নিয়ে একই এলাকার আতাউর রহমান তোতার সাথে পূর্ব বিরোধ রয়েছে। তারই ধারাবাহিকতায় নরনিয়া মহিলা মাদ্রাসা মোড় এলাকা থেকে সাংবাদিক লিটনকে মটর সাইকেল থেকে নামিয়ে তার ব্যবহৃত ১৫০ সিসি বাজাজ কোম্পানীর মটর সাইকেল (খুলনা মেট্রো ল-১১-০৭৬৫) ছিনিয়ে নেয়া হয়।

লিটন জানায়, আতাউর রহমান আতা বিভিন্ন সময় ভয়ভীতি দিয়ে আসছে। মটর বাইকটি নিয়ে সে (আতাউর) বলে ১লাখ টাকা দিলে মটর সাইকেল ফেরত দেয়া হবে। একপর্যায়ে সাংবাদিক লিটনকে এলোপাথাড়ীভাবে মারপিট করে।

থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, গাড়ি উদ্ধারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে। গাড়ি উদ্ধার পূর্বক পরবর্তি পদক্ষেপ নেয়া হবে। এদিকে আক্তারুজ্জামান লিটনের মটর সাইকেল ছিনতাইয়ের ঘটনায় ডুমুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

খুলনায় পিএসসির নতুন ভবন উদ্বোধন, নিয়োগ পরীক্ষায় বাড়বে সক্ষমতা

খুলনায় পৃথক ট্রেনের ধাক্কায় বৃদ্ধসহ দুজনের মৃত্যু

খুলনায় জমি দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতা বাহাদুর মুন্সি

খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযান, ১০ দিনে গ্রেপ্তার ২৮৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।