সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

ডুমুরিয়ার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইমরান গাজী (২৭)নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) আনুমানিক ভোর ৫ টার দিকে জিলেরডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান গাজী ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের আজিজুল গাজীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানায়, ডুমুরিয়া থানাধীন ১৩ গুটুদিয়া ইউনিয়নের খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সবজিবাহি নসিমন চালক ইমরান গাজী খুলনা যাওয়ার পথে জিলেরডাঙ্গার মাঝামাঝি স্থানে রাস্তা খারাপ থাকায় নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে এক ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ইমরান গাজী (২৭)’র মরদেহ স্থানীয় লোকজন উদ্ধার করে তার নিজ বাড়িতে দাফনের জন্য নিয়ে যায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।