সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী পুলিশ সদস্য নিহত | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী পুলিশ সদস্য নিহত

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী পুলিশ সদস্য ফারজানা খাতুন নিহত হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮ টায় উপজেলার গুটুদিয়া এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফুটবল মাঠের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেল যোগে খুলনা থেকে ডুমুরিয়া আসার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ডুমুরিয়া থানায় কর্মরত নারী কনস্টেবল ফারজানা ইয়াসমিন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি তার ভাইয়ের মোটরসাইকেল যোগে খুলনা থেকে ডুমুরিয়াতে আসছিলেন। পথিমধ্যে রাস্তার মাঝে সৃষ্ট গর্তে ধাক্কা খেয়ে তিনি ছিটকে পড়েন। পরবর্তী পিছন থেকে আগত ডাম্পার ট্রাক (খুলনা মেট্রো- ১১-০৪৪৫) এর চাকায় পৃষ্ঠ হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলে থাকা তার ভাই এবং ছেলে অক্ষত রয়েছেন বলে জানা যায়।

নিহতের লাশ বর্তমানে ডুমুরিয়া থানা হেফাজতে রয়েছে। ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেয়া হলেও ট্রাকের ড্রাইভার এবং হেলপার পলাতক রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় নিহত সাবেক কাউন্সিলর টিপুর বাসায় অভিযান, গুলিসহ ভাই আটক

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

খুলনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৩০

খুলনায় টাকা চুরির অপবাদে তরুণকে পিটিয়ে হত্যা, দুই আসামি গ্রেপ্তার

খুলনায় ইটভাটার কার্যালয়ে যুবককে গুলি করে হত্যা, অন্যতম আসামি গ্রেপ্তার

সোনাডাঙ্গায় ডিবির অভিযান, ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।