সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে আলোচনা সভাও র‍্যালি অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে আলোচনা সভাও র‍্যালি অনুষ্ঠিত

ডুমুরিয়া উপজেলার গোনালী আদর্শ মৎস্যজীবী গ্রামে সমিতি আয়োজনে ও উপজেলা মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া আইতলা কালি মন্দিরের ময়দানে আলোচনা সভাও র‍্যালি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা ক্লাস্টার অফিসার ওয়াকিবুন্নেছা, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, এস ডি এফ খুলনা অঞ্চলের কো ম্যানেজমেন্ট এক্সপার্ট এবিএম শামসুদ্দিন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা অসিত কুমার সরকার,‌প্রনব কুমার দাস,ডুমুরিয়া সি এফ এস ডি এফ আকরাম হোসেন সালেহ প্রমুখ।

সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট কম্পোনেন্ট -৩ মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ ১৩‌অক্টোবর থেকে ৩নভেম্বার ২০২৪ থ্রি, পর্যন্ত মোট ২২দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ রাখা সরকার ঘোষিত নিষিদ্ধ এই ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় দন্ডনীয় অপরাধ।

এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিতকরা হবে।

উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে আলোচনা সভা সভা শেষে বিশাল একটি র‍্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

গুম খুন ও অমানুষিক নির্যাতনের শিকার জনসাধারণের কল্যাণে কাজ করতে বিএনপি সরকার

খুলনায় ৫২ প্যাকেট ইয়াবাসহ যুবক আটক

খুলনায় হোটেলে অভিযান, জাল টাকাসহ দুইজন গ্রেফতার

খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক পলাতক

খুলনায় ৭০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফাইলেই আটকে আছে খুলনা জিয়া হল কমপ্লেক্স প্রকল্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।