সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত  | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

খুলনার ডুমুরিয়ার মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার নব নির্বাচিত এডহক কমিটির সভাপতি মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যাপক মুফতি আব্দুল কাইউম জমাদ্দারের  পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা হলরুমে মাদ্রাসার আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা অধ্যক্ষ কে এম জাকির হোসেন’র সভাপতিত্বে ও বাংলা প্রভাষক মশিউর রহমান’র সঞ্চালনায় আলোচনা করেন এডহক কমিটির নব নির্বাচিত সভাপতি মুফতি আব্দুল কাইউম জমাদ্দার।

বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আঃ রশিদ আল আযাদ,সাবেক প্রধান শিক্ষক আতিয়ার রহমান, ইংরেজি প্রভাষক রেজওয়ানুল হক,এডহক কমিটির নব নির্বাচিত অভিভাবক সদস্য অহিদুজ্জামান খান,এতিমখানা কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার রোকনুজ্জামানসহ প্রতিষ্টানের অনান্য শিক্ষকবৃন্দ। উপস্তিত ছিলেন উক্ত মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার সাধারণ জনগণ।

আলোচনা সভা শেষে মাদ্রাসাটির উন্নয়নের লক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ অধ্যাপক মুফতি আব্দুল কাইউম জমাদ্দার শহীদ স্মৃতি মহিলা ডিগ্রি কলেজ, মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ২০২৫ সালে সভাপতি নির্বাচিত হয়েছেন তাছাড়াও তিনি শরাফপুর দারুল কুরআন দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।