সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় ভ্যানে ধাক্কায় বাস খাদে, যুবক নিহত | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ভ্যানে ধাক্কায় বাস খাদে, যুবক নিহত

খুলনায় ভ্যানে ধাক্কা দিয়ে বাস দুর্ঘটনায় মফিজুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন। রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজুল ইসলাম সাতক্ষীরার মধুমোল্লারডাঙ্গীর গোলাম মোস্তফা ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা মফিজুলসহ আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান।

খর্ণিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, একটি ভ্যান চুকনগর থেকে চারজন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি বাস খুলনার দিকে আসছিল। ভ্যান সাইড না দেওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ও ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে মফিজুল মারা যান। আহতদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

https://channelkhulna.tv/

দুর্ঘটনা আরও সংবাদ

বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট তৌকির ইসলাম নিহত

সমাবেশে যাওয়ার পথে বাসচাপায় দাকোপের জামায়াত আমিরসহ নিহত ২

বাস-ট্রাক-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৬৩

ডুমুরিয়ায় ভ্যানে ধাক্কায় বাস খাদে, যুবক নিহত

খেজুরের রস খেতে গিয়ে সড়কে গেল ৩ বন্ধুর প্রাণ

হাজারীবাগে ১৩টি ইউনিটের চেষ্টায় ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।