সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় ভুয়া চোখের ডাক্তার আটক, এক লক্ষ টাকা জরিমানা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ভুয়া চোখের ডাক্তার আটক, এক লক্ষ টাকা জরিমানা

খুলনার ডুমুরিয়ায় ব্র্যাক ভিশন সেন্টার–এর নাম ও সিলপ্যাড ব্যবহার করে প্রতারণার অভিযোগে নাজমুল হাসান নামে এক ভুয়া চোখের ডাক্তারকে মোবাইল কোর্টের মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, ওই ব্যক্তি ব্র্যাক ভিশন সেন্টারের নাম ব্যবহার করে চোখের রোগীদের ভুল প্রেসক্রিপশন দিতেন এবং ব্র্যাকের অফিসিয়াল ফরম ও সিলপ্যাড ব্যবহার করতেন।

বিষয়টি জানাজানি হলে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুর রহমান মোবাইল কোর্টের মাধ্যমে ওই ভুয়া চিকিৎসককে দণ্ড প্রদান করেন।

এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধে নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।