সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় পিপিআর টিকা কার্যক্রম শুরু | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় পিপিআর টিকা কার্যক্রম শুরু

ডুমুরিয়া উপজেলায় ১৪ টি ইউনিয়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে পিপিআর রোগ নির্মুল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্যোগে (২য় পর্যায়) দেশব্যাপী পিপিআর টিকা (২য় ডোজ) প্রদান কার্যক্রম। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় ডুমুরিয়া উপজেলায় ১৪ টি ইউনিয়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে পিপিআর রোগ নির্মুল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্যোগে (২য় পর্যায়) দেশব্যাপী পিপিআর টিকা (২য় ডোজ) প্রদান কার্যক্রম শুরু হয়।

ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া, সাহস, খর্নিয়া ইউনিয়নের ১ থেকে ৯নং ওয়ার্ডের টিকা প্রদান কার্যক্রম চলাকালীন সময়ে ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির উক্ত এলাকা সমূহ পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ শারমিন আলম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সায়রা গুলশান, উপ- সহকারী চঞ্চল কুমার মন্ডল ও ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, এল.এস.পি শিউলি বালা প্রমুখ।

উল্লেখ্য, প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় পিপিআর রোগ নির্মূল করার লক্ষ্যে ইতিপূর্বে দেশব্যাপী ১/১০/২০২৩ হতে ১২/১০/২০২৩ পর্যন্ত ১ম ডোজ পিপিআর টিকা প্রয়োগ সম্পন্ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১/১০/২০২৪ থেকে ১৮/১০/২০২৪ পর্যন্ত ২য় ডোজ পিপিআর টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।