সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মতবিনিময় সভার | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মতবিনিময় সভার

ডুমুরিয়া উপজেলা অফির্সাস ক্লাবে “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগান কে সামনে রেখে মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১টায় `মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ আনুষ্ঠানিক ভাবে, চাষীদের সাথে মতবিনিময়ের মাধ্যমে যাত্রা শুরু হয়।

সভায় বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা ফার্ম ম্যানেজার মো: রাকিব হোসেন, ডুমুরিয়া উপজেলার মেরিন ফিসারিজ কর্মকর্তা অশিত কুমার সরকার, ডুমুরিয়া উপজেলা মেরিন ফিশারিজ প্রকল্পের, টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাশ।

সভায় সভাপতি‌ বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪’ এর উদ্বোধনের আগের দিন সড়ক র‍্যালির পূর্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর এবং মৎস্যখাত সংশ্লিষ্ট মাছের পোনা অবমুক্তকরণের ক্ষেত্রে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়সমূহকে মাছের পোনা অবমুক্ত করবেন ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠান প্রাণবন্ত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা এবং শোকাবহ আগস্টের ভাবগাম্ভীর্য বজায় রেখে সকল কর্মসূচি আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

পরিশেষে সভাপতি তাঁর বক্তব্যে আরো বলেন, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, দারিদ্র্য দূরীকরণ এবং দেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান সরকারের তত্ত্বাবধানে মৎস্যখাত বিশাল ভূমিকা রাখছে। সে প্রেক্ষিতে, জাতীয় জীবনে মৎস্যখাতের অবদান এবং এ খাতের সংরক্ষণ ও সমৃদ্ধির বিষয়ে জনসচেতনতা সৃষ্টির নিমিত্ত সকলের অংশগ্রহণে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪’ উদযাপন করতে হবে। তিনি ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪’ সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি

খুলনায় নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

ডুমুরিয়ায় ধান চাষিদের হতাশা, দাম পতন ও বৃষ্টিতে ক্ষতি

খুলনায় ডিবির অভিযানে উইন কোরেক্স সিরাপসহ এক ব্যক্তি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।