সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় জাতীয় ভোটার দিবস যথাযথ মর্যাদায় পালিত হয় | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় জাতীয় ভোটার দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়

সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব-এ স্লোগানকে সামনে রেখে শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রবিউল ইসলাম, ডুমুরিয়া উপজেলার রিসোর্স সেন্টারের ইন্সেফেক্টর মোঃ মনির হোসেন, ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হামিদুল ইসলাম, ইন্জিনিয়ার রাসেদুল ইসলাম, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাংবাদিক ডুমুরিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্য মোঃ আশরাফুল আলম, শেখ আরিফুজ্জামান নয়ন, গাজী সোহেল, মোক্তার হোসেন, বাঁধন, ডুমুরিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাসহ নির্বাচন অফিসের কর্মকর্তা, কর্মচারী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য কেন্দ্রীয়ভাবে নানা আয়োজনের পাশাপাশি মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ইসির জনসংযোগ শাখা সহকারী পরিচালক মো. আশাদুল হক সূত্রে এ তথ্য জানা যায়। তিনি বলেন, সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব- স্লোগানকে সামনে রেখে এবারের দিবসটি পালন করা হয়। খসড়া তালিকা অনুযায়ী দেশের ভোটার এখন ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ছয় ভোটার কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭, নারী ভোটার পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯২৪ জন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় গত ২৪ ঘণ্টা হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

খুলনায় র‌্যাবের ঝটিকা অভিযানে গ্রেফতার ৪

র‌্যাবের হাতে খুলনার ৩৩ শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি

খুলনায় যুবককে তুলে নিয়ে কুপিয়ে হত্যা

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমান আলীর মৃত্যু

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে খুলনায় প্রতিনিধি সমাবেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।