সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করনীয় বিষয়ে সভা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করনীয় বিষয়ে সভা

খুলনার ডুমুরিয়া গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করনীয় বিষয়ে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. আসাদুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গ্রাম আদালতকে শক্তিশালী করতে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের বিচার ব্যবস্থা সক্রিয় করতে হবে। হিসাব সহকারীগন গ্রাম আদালতের নথি রেজিস্টার নিয়মিত আপডেট করবে। প্রতিমাসে নির্ভুলভাবে মাসিক রিপোর্ট প্রদান করবে এবং মামলা গ্রহণ ও নিষ্পত্তি ক্ষেত্রে লক্ষ্য মাত্রা অর্জন করতে হবে। এছাড়া ইউনিয়ন পরিষদের মাসিক সমন্বয় সভায় গ্রাম আদালত বিষয়ক এজেন্ডা থাকবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত তৃতীয় পর্যায় প্রকল্পের খুলনা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. হাফিজুর রহমান, উপজেলা সমন্বয়কারি শিশির চৌকিদার ও মরিয়ম খাতুন।

এছাড়া ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের সকল এএসিও, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।