সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠান | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠান

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে ডুমুরিয়ায় উপজেলার সকল ইউপি সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

শনিবার (১৭মে) হতে বৃহস্পতিবার (২২মে) পর্যন্ত ডুমুরিয়ায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলে।

প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।

দিনব্যাপি এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন ডুমুরিয়া উপজেলার গ্রাম আদালত রিসোর্স টিমের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, রিসোর্স টিমের সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুদ রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজামান ও উপজেলা সমন্বয়কারী শিশির চৌকিদার ও মরিয়াম খাতুন।

গ্রাম আদালত গঠন, গ্রাম আদালতের শক্তি, গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতা, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা তফসিলের প্রথম অংশে ফৌজদারী ও দ্বিতীয় অংশে দেওয়ানি বিষয় নিয়ে ভিডিও প্রদর্শনী, প্রজেক্টরের মাধ্যমে অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন ও বিস্তারিত আলোচনা করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।