সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় আগাম বোরো চাষে নেমেছে চাষিরা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় আগাম বোরো চাষে নেমেছে চাষিরা

শেখ মাহতাব হোসেন:: খুলনা জেলার অন্যতম শস্য উৎপাদনকারী ডুমুরিয়া উপজেলা হিসেবে পরিচিত এ উপজেলায় বোরো চাষে নেমেছে চাষিরা। চলতি বোরো মৌসুমের শুরুতেই শীত উপেক্ষা করে বীজতলা থেকে বীজ আহরণ করে উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধানের চারা লাগাতে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বর্তমান আবহাওয়ার মতো চাষের
সময়ে আবহাওয়া অব্যাহত অনুকূল থাকলে এবছরও বাম্পার ফলনের আশা করছে কৃষি সম্প্রসারণ বিভাগ।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরানজয় মন্ডল জানান, সরকারী প্রণোদনার অংশ হিসেবে বোরো মৌসুম শুরুর আগেই চলতি রবি মৌসুমে ৫ হাজার ৮ শ জন চাষিকে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী সহ অন্যান্য ফসলের বীজ ও সার দেওয়া হয়েছে। এছাড়াও সরকারের পুনর্বাসন বীজ সহায়তা ও প্রণোদনার আওতায় উপজেলার ১৪টি ইউনিয়নের ৮ হাজার কৃষক পরিবারকে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ ও ৭ হাজার ৫শ জনকে উফসী বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন জানান, চলতি বোরো মৌসুমে উপজেলার চৌদ্দটি ইউনিয়নে মোট ২২ হাজার ১শ ৩৫ হেক্টর জমি বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩শ হেক্টর জমি। চাষকৃত জমিতে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ২৬ হাজার মেট্টিক টন চাল। ইতোমধ্যেই বিভিন্ন এলাকায় আগাম চাষ শুরু করেছেন কৃষকেরা।

কৃষি অফিসার আরও জানান, উপজেলায় মোট আবাদি জমির মধ্যে ১৩ হাজার ৯শ ৩৫ হেক্টর জমিতে হাইব্রিড ধান ও ৮ হাজার ২শ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (উফসী) বোরো ধান আবাদ করা হবে। আবহাওয়া বৈরি না হলে এবং কীটপতঙ্গর আক্রমণ কম হলে এবছরও ফসলের বাম্পার ফলনের সম্ভাবনা আছে বলে জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলার পেছনে সন্ত্রাসী গোষ্ঠী জড়িত থাকতে পারে: প্রশাসক

দৌলতপুরে গুলি বিনিময়ের পর বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

খুলনা নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ, সিসিটিভিতে ধরা পড়ল ঘটনা

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।