সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ : ১৫টি জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ | চ্যানেল খুলনা

ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ : ১৫টি জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

কমিশন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকরের দাবিতে খুলনার তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। রোববার (১ অক্টোবর) সকাল ৮টায় খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি ওনার্স অ্যাসোসিয়েশন এ কর্মসূচি শুরু করে।

পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন করছেন না ট্যান্কলরি মালিকরা। ফলে ডিপো থেকে ১৫টি জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। ডিপোগুলোর সামনে সারিবদ্ধভাবে ট্যান্কলরি দাঁড়িয়ে আছে।

ব্যবসায়ীদের তিন দফা দাবি হলো, জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা, জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশ করা। এর মধ্যে জীবনকাল ৫০ বছর করা ও কমিশন বাড়ানোর দাবি পূরণ করার আশ্বাস দিয়েছিল বিপিসি।

খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বলেন, কমিশন বৃদ্ধি করে সাড়ে সাত শতাংশ করার দাবিতে গত ৩ সেপ্টেম্বর ধর্মঘট কর্মসূচি পালন করেছি। এরপর সরকার কমিশন বৃদ্ধি করে গেজেট প্রকাশ করে। কিন্তু কমিশন বৃদ্ধির সিদ্ধান্ত এখনও কার্যকর হয়নি। সে কারণে আবারও ধর্মঘট শুরু করা হয়েছে। কমিশন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

১৫০ টাকায় পেট্রোল বিক্রি করে ৫০০০ টাকা জরিমানা দিলেন মুদি দোকানি

জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম পুলিশ হেফাজতে

‘তেল নেই’ লেখা পাম্পে মিলল প্রায় ১০ হাজার লিটার জ্বালানি

বিরিয়ানি খাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা, শিক্ষক পলাতক

আবাসিক ভবনে ট্যাংক বানিয়ে ১৮ হাজার লিটার ডিজেল মজুত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।