সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডিজিটাল আইন মামলায় সাংবাদিকের রিমান্ড না মঞ্জুর | চ্যানেল খুলনা

ডিজিটাল আইন মামলায় সাংবাদিকের রিমান্ড না মঞ্জুর

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিউ নেশন পত্রিকার খুলনা প্রতিনিধি মনির উদ্দিন আহমেদের রিমান্ড আবেদন না মঞ্জুর করেছেন আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের আবেদন না মঞ্জুর করেন।সাংবাদিক মনিরের পক্ষে আইনজীবী আক্তার জাহান রুকু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটির তদন্ত কর্মকর্তা সাইদুর রহমান সাংবাদিক মনিরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত রিমান্ডের ওই আবেদন না মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর সাংবাদিক মুনির উদ্দিন আহমেদকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। ভোলায় পুলিশ ও জনতার সংঘর্ষকে কেন্দ্র করে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার কারণে তার বিরুদ্ধে খুলনা সদর থানার এস আই শরিফুল আলম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। মঙ্গলবার এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।