সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডা: রকিব হত্যা: চিকিৎসকদের দাবীর প্রেক্ষিতে খুলনা সদর থানার ওসিকে প্রত্যাহার | চ্যানেল খুলনা

ডা: রকিব হত্যা: চিকিৎসকদের দাবীর প্রেক্ষিতে খুলনা সদর থানার ওসিকে প্রত্যাহার

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় ডাঃ মোঃ আব্দুর রকিব হত্যার ঘটনায় মামলা না নেওয়া ও তার পরিবারের সাথে দুর্ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনা সদর থানার ওসি আসলাম বাহার বুলবুলকে ক্লোজ করা হয়েছে। হরিণটানা থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেনকে সদর থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মনিরুজ্জামান মিঠু বলেন, খুলনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম বাহার বুলবুলের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে। হরিণটানা থানার ওসি আশরাফ হোসেনকে খুলনা সদর থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

খুলনার রাইসা ক্লিনিকের মালিক ডাঃ আব্দুর রকিব খানকে হত্যার প্রতিবাদের গত বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে খুলনা বিএমএ’র উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ডাঃ রকিব হত্যার ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার, মামলাটি দ্রুত বিচার আইনে নেওয়া ও খুলনা সদর থানার ওসিকে প্রত্যাহারের দাবী জানিয়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন চিকিৎসক নেতৃবৃন্দ। ইতোমধ্যে হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আর ৭২ ঘন্টা পার হওয়ার আগেই খুলনা থানার ওসিকে প্রত্যাহার করে

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।