সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান | চ্যানেল খুলনা

ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনঃতফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা।

সোমবার (১৮ মার্চ) দুপুরে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় আন্দোলনকারীরা ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পদত্যাগসহ পাঁচ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানায়। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারী দেয় নির্বাচন বর্জনকারী প্যানেলগুলো।

দাবিগুলো হলো- জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল, পুনঃতফসিল ঘোষণা, ভিসির পদত্যাগ দাবি, মিথ্যা মামলা প্রত্যাহার, হামলাকারীদের শাস্তি নিশ্চিতকরণ।

এদিকে নির্বাচন বাতিলসহ পাঁচ দফা দাবিতে চলছে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচিও। তবে এতে শিক্ষার্থীদের তেমন সাড়া পাওয়া যায়নি। অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক রয়েছে।

ভিসির কার্যালয়েরর সামনে অনুষ্ঠিত বিক্ষোভে জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজীর বলেন, গত ১১মার্চ যে কারচুপির নির্বাচন হয়েছে আমরা সে নির্বাচন প্রত্যাখ্যান করছি। এ নিবাচন ছিল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তামাশা। আমরা অবিলম্বে নির্বাচন বাতিল করে পুনঃতফসিল দাবি করছি। এসময় তিনি ভিসিসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের পদত্যাগ দাবি করেন।

নির্বাচন বর্জনকারী পাঁচটি প্যানেল হলো- কোটা সংস্কার আন্দোলন, প্রগতিশীল ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও ছাত্র ফেডারেশন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।