সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ট্রাকের ধাক্কা চালক আহত, প্রান গেল হেলপারের | চ্যানেল খুলনা

ট্রাকের ধাক্কা চালক আহত, প্রান গেল হেলপারের

বাগেরহাট জেলার ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি কয়লাভর্তি ট্রাকের পেছনে আরেকটি বেপরোয়া গতির পাথর বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় চালক আহত হয়েছে ও তার সহকারী হেলপার নিহত হয়েছে।

শুক্রবার ৩১ মার্চ গভীর রাতে খুলনা ঢাকা মহাসড়কের ফলতিতা বাজার এলাকায় ওই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, রাত দেড়টার দিকে মহাসড়কে কয়লা বোঝাই (ঢাকা মেট্রো ট-১৪-৪৬৩০) দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে অপর দিক থেকে আসা মোল্লারহাটগামী (খুলনা মেট্রো শ-১১-২১১৩) একটি ড্রামট্রাক ধাক্কা দেয়।

খবর পেয়ে ফকিরহাট ফায়ার সাভিস স্টেশন ও মোল্লারহাট ফায়ার সাভিস স্টেশন দুর্ঘটনাস্থলে পৌঁছে যৌথ অভিযানে সাতক্ষীরা জেলার বিনেরপোতা এলাকার আজিজ মিয়ার ছেলে ড্রাইভার শামীম (৪০)কে গুরুতর আহত অবস্থায় জীবিত ও তার সহকারী হেলপার কালু মিয়া (৩৫)কে মৃতাবস্থায় উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান জানান, ট্রাক দুটি জব্দ করা হয়েছে।

এ নিয়ে স্বল্প সময়ের ব্যাবধানে খুলনা ঢাকা মহাসড়কে ফকিরহাট এলাকায় দাড়িয়ে থাকা বাহন কেন্দ্রিক একাধিক দুর্ঘটনা ও প্রানহানির ঘটনা ঘটলো।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।