সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
টেসলার স্টকে বড় ধাক্কা, ১৯.২ শতাংশ কমেছে মাস্কের সম্পত্তি | চ্যানেল খুলনা

টেসলার স্টকে বড় ধাক্কা, ১৯.২ শতাংশ কমেছে মাস্কের সম্পত্তি

রাজনীতিতে মনোনিবেশ করা ইলন মাস্কের সম্পত্তি ক্রমশ কমছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ারস ইন্ডেক্সে জানিয়েছে, বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী সংস্থা টেসলার শেয়ারের দাম ২০২৫ সালে এখন পর্যন্ত ৮ শতাংশ কমেছে। ঠিক এই কারণেই টেসলা ও স্পেসএক্স-এর চালিকাশক্তি মাস্কও সম্পত্তি হারিয়েছেন ১৯.২ শতাংশ। যা প্রায় ৮৩ বিলিয়ন মার্কিন ডলার।

ব্লুমবার্গ ইন্ডেক্সের সর্বশেষ তথ্যানুসারে, মঙ্গলবার টেসলার স্টকে বড় ধাক্কা খায়। যা সরাসরি মাস্কের সম্পদের উপরেও প্রভাব ফেলেছে। নভেম্বরের পর প্রথমবারের জন্য এই কোম্পানির বাজারগত মূলধনের পরিমাণ ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের থ্রেশহোল্ডের নীচে রয়েছে। এটি বিনিয়োগকারীদের জন্য বড় আঘাত বলে মনে করছেন বিশ্লেষকরা।

বৈদ্যুতিক গাড়ির বিভাগে এই কোম্পানির উপরে বাজি ধরেছিলেন বহু বিনিয়োগকারী। জানা গেছে, টেসলার শেয়ারের দাম ২০২৫ সালে এখনও পর্যন্ত প্রায় ২৭ শতাংশ নিম্নগামী। মঙ্গলবার স্টকের দাম ৮ শতাংশ কমে হয় ৩০৫ মার্কিন ডলার। তবে এখনও তিনি মোট সম্পদের অর্থে সবার ওপরে।

ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন জানিয়েছে, ওই অঞ্চলে ইলেকট্রিক গাড়ির বিক্রির পরিমাণ ৩৭ শতাংশ বেড়েছে। তবে জানুয়ারিতে টেসলার বিক্রির পরিমাণ প্রায় ৪৫ শতাংশ নিম্নগামী হয়েছে। বিক্রির পরিমাণ হ্রাস পাওয়া টেসলার জন্য চ্যালেঞ্জ বাড়িয়েছে। মূলত বিশ্বজুড়ে চাহিদা হ্রাস এবং চীনের ইভি নির্মাতাদের সঙ্গে তীব্র প্রতিযোগিতা কোম্পানিটিকে চাপে ফেলেছে।

বিশেষজ্ঞদের মতে, মাস্কের মার্কিন রাজনীতির সঙ্গে গভীর যোগ টেসলার শেয়ারহোল্ডারদের মধ্যে অস্বস্তি বাড়িয়েছে। সংস্থার কর্ণধারের রাজনৈতিক যোগ টেসলার মূল ব্যবসাকে চাপের মুখে ফেলছে। ব্র্যান্ডেরও ক্ষতির আশঙ্কা বাড়ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

৩ বছরে চার শতাধিক পোশাক কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

আগস্টের ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

মোংলা বন্দরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

সোনার দাম ভরিতে এক লাফে বাড়ল ২,২১৬ টাকা

আবারও বেড়েছে সোনার দাম, প্রতি ভরি ২২১৪৪১ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।