সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
টেকসই কৃষি উন্নয়নে গণমাধ্যম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

টেকসই কৃষি উন্নয়নে গণমাধ্যম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

‘টেকসই কৃষি উন্নয়নে গণমাধ্যম’ শীর্ষক সেমিনার শনিবার খুলনা কৃষি তথ্য সার্ভিস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকার পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী।

প্রধান অতিথি বলেন, কৃষিকে টেকসই করতে সরকার ২০১৮ সালে কৃষিনীতি ঘোষণা করেছেন। এছাড়া কৃষি যান্ত্রীকিকরণ নীতিমালা ২০২০ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবে টিকে থাকতে অন্যতম খাত হলো প্রযুক্তিগত জ্ঞান। তাই অঞ্চলভিত্তিক কৃষিপণ্যের সঠিক তথ্য ও প্রযুক্তিগত জ্ঞান তৃণমূলে ছড়িয়ে দিতে অঞ্চলভিত্তিক ১৬টি কম্যূনিটি রেডিও স্থাপন করা হবে। প্রধান অতিথি জানান সরকার বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে কৃষি টিভি চালু করতে যাচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জিএমএ গফুরের সভাপতিত্বে সেমিনারে স্বাগত জানান খুলনা আঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ এবং খুলনা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মামুনর রশিদ। খুলনা কৃষি তথ্য সার্ভিস এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তা ও খুলনার গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।