সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
টুঙ্গিপাড়ায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু | চ্যানেল খুলনা

টুঙ্গিপাড়ায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

টুঙ্গিপাড়া প্রতিনিধি::  করোনা মোকাবেলায় সারা দেশের ন্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দরিদ্র জনগোষ্ঠীর ক্ষুধা নিবারণে বিশেষ ওএমএস এর মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে সরকার।

জানা যায়, জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার ২টি পয়েন্ট পাটগাতী বাসস্ট্যান্ড ও টুঙ্গিপাড়া বিজয় রেস্ট হাউজের পাশে ওএমএস ডিলারের মাধ্যমে এ চাল বিক্রি শুরু হয়। এছাড়া প্রতি সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার এই তিন দিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চাল বিক্রি হবে।

এদিকে করোনা প্রাদুর্ভাবের কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল বিক্রির স্থানে তদারকি করছেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও মো. নাকিব হাসান তরফদার, থানার ওসি এএফএম নাসিম প্রমূখ।

ইউএনও মো. নাকিব হাসান তরফদার “গোপালগঞ্জ সংবাদ” কে বলেন, আজ থেকে ১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হয়েছে। ওএমএস কর্মসূচির আওতায় ডিলারদের মাধ্যমে চাল বিক্রির হচ্ছে। আমরা সামাজিক দূরত্ব বজায় রাখতে চেষ্টা করে যাচ্ছি। পরিচয়পত্র দেখিয়ে একজন সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবেন। রবিবার থেকে পাটগাতী বাসস্ট্যান্ডে চাল বিক্রির কার্যক্রম জি.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পরিচালিত হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।