সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
টুঙ্গিপাড়ায় জ্বর, সর্দি, কাশি নিয়ে শিশুর মৃত্যু, নমুনা সংগ্রহ | চ্যানেল খুলনা

টুঙ্গিপাড়ায় জ্বর, সর্দি, কাশি নিয়ে শিশুর মৃত্যু, নমুনা সংগ্রহ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আট বছরের এক কন্যা শিশু মারা গেছে। আজ রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের নিজ বাড়িতে ওই শিশুটি মারা যায়।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিমউদ্দিন করোনা উপসর্গে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত শিশুটির বাবা এক সপ্তাহ আগে ঢাকা থেকে বাড়িতে আসে। তিনি ঢাকায় একটি মসজিদে ইমাম হিসাবে কর্মরত ছিলেন। তিনি বাড়িতে আসার পর কিছু দিন যাবৎ ওই শিশুটি জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিল। আজ সকালে সে মারা গেছে।

তিনি আরো জানান, ওই শিশু ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া ঐ বাড়ির আশপাশের লোকদের তাদের সংস্পর্শে না যেতে বলা হয়েছে।

ইউএনও নাকিব হাসান তরফদার বলেন, শিশুটির পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে ও বাড়িটি বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।