সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
টস হেরে ব্যাটিংয়ে চট্টগ্রাম | চ্যানেল খুলনা

টস হেরে ব্যাটিংয়ে চট্টগ্রাম

ক্রীড়া ডেস্কঃবঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স। টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনার কাপ্তান মুশফিকুর রহীম। খুলনার এটি প্রথম ম্যাচ হলেও চট্টগ্রামের দ্বিতীয় ম্যাচ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সিলেটের মুখোমুখি হয় চ্যালেঞ্জার্সরা। সে ম্যাচে দারুণ জয় পায় মাহমুদউল্লার দল।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। খেলাটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও মাছরাঙা টিভি। এর আগে দিনের প্রথম ম্যাচে শক্তিশালী ঢাকা প্লাটুনকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহী রয়্যালস।

প্রথম ম্যাচে জয়ে ফুরফুরে মেজাজে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা। ওই দিন ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন চট্টগ্রামের ব্যাটসম্যান ইমরুল কায়েস আর ৪৯ রানের হার না মানা ইনিংস খেলে জয় তুলে নেয়া ওয়ালটন।

এ দিকে আজকের ম্যাচেও চট্টগ্রামের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহকে পাওয়া যাবে না। তার পরিবর্তে আজও নেতৃত্ব দিবেন এমরিট।

জয়ের লক্ষ্য মাঠে নামবে মুশফিকুর রহীমের খুলনাও। প্রতিপক্ষকে ঘয়েল করার জন্য মুশফিকের কাছে অস্ত্র হিসেবে আছে আমিনুল ইসলাম বিপ্লব ও শফিউল ইসলামের মতো দেশি বোলার। বিদেশিদের মধ্যে ত্রুপের তাস হতে পারেন মোহাম্মদ আমির।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।