সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
টঙ্গিবাড়ীতে মাদ্রাসাছাত্রকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যাচেষ্টা, শিক্ষক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

টঙ্গিবাড়ীতে মাদ্রাসাছাত্রকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যাচেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামি লোকমান হোসেনকে (৩০) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার লোকমান হোসেন ভোলা জেলার শশীভূষণ থানার চর শশীভূষণ এলাকার ইসলাম আলীর ছেলে। তিনি টঙ্গিবাড়ী উপজেলার পশ্চিম সোনারং ক্লাব মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ জুন সকাল ১১টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার এক মাদ্রাসাছাত্রকে সোনারং এলাকার একটি নির্জন অনাবাদি জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন লোকমান। এতে ব্যর্থ হয়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে ছাত্রটির গলায় আঘাত করে হত্যার চেষ্টা করেন।

এ সময় ছাত্রটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার দিন রাত ১০টা ১০ মিনিটে টঙ্গিবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

ঘটনার পর থেকে লোকমান আত্মগোপনে ছিলেন। তাঁকে গ্রেপ্তারের লক্ষ্যে টঙ্গিবাড়ী থানা-পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে র‍্যাব-৭, চট্টগ্রামের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।”

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

কামারখন্দে মহাসড়কে নারীর মরদেহ উদ্ধার, পাশে বিয়ের লাল শাড়ি

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক

ফরিদপুরে পুলিশি হেফাজতে মাদকসহ আটক যুবকের মৃত্যু, নির্যাতনের দাবি পরিবারের

পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা, ঠেকাল স্থানীয় জনতা ও বিজিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।