সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও | চ্যানেল খুলনা

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

oplus_0

oplus_0

ঝিনাইদহের কালীগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকটের প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সংগঠন এস আর সমিতির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে তারা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অধিকাংশ পেট্রোল পাম্পে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক পাম্পে সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকায় চালকরা বিপাকে পড়েছেন। যে কয়েকটি পাম্প খোলা রয়েছে, সেখানে ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না ভোক্তারা।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক ও বিক্রয় প্রতিনিধিরা। পেশাগত কারণে দ্রুত চলাচল করতে না পারায় সময় ও অর্থ দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়ছেন তারা। অনেককে আবার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। দ্রুত সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি জানান তারা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ এবং উপজেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শিপলু জামানের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনা হয়। তারা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করে উপজেলা কার্যালয় ত্যাগ করেন।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে হামলার অভিযোগ, সংঘর্ষে আহত ৮

থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজ উদ্ধার

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহে স্বামীর ফার্নিচার কারখানা থেকে স্ত্রীর লাশ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।