সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের নতুন সভাপতি মো. তৌফিক রহমান | চ্যানেল খুলনা

জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের নতুন সভাপতি মো. তৌফিক রহমান

খুলনার খ্যাতনামা জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের নতুন সভাপতি হিসেবে যোগদান করেছেন মো. তৌফিক রহমান। খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রয়াত ওয়াদুদুর রহমান পান্না ১৯৮৪ সালে প্রতিষ্ঠানটি স্থাপন করেন।
গত ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির সভাপতি আশরাফুর রহমান ফারুকের মৃত্যুতে সভাপতির পদটি শুন্য হলে পরিচালনা পর্ষদের সকলের সিদ্ধান্তক্রমে মো. তৌফিক রহমানকে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
কর্মজীবনে মো. তৌফিক রহমান প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি তে এরিয়া ইনচার্জ হিসেবে এবং এশিয়ান পেইন্টস বাংলাদেশ এ টেরিটরি সেলস ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। আইটি প্রতিষ্ঠান অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড এর বিপণন বিভাগে কাজের মাধ্যমে তিনি তার কর্মজীবন শুরু করেন।
মো. তৌফিক রহমান সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত আছেন। তিনি বর্তমানে তরুণ বাংলা সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এলামনাই এসোসিয়েশন এর সদস্য। তিনি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এলামনাই এসোসিয়েশন এডহক কমিটির সাবেক যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মো. তৌফিক রহমান ১৯৯১ সালে ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে মোহাম্মদপুর গভঃ বয়েজ হাই স্কুল থেকে এসএসসি, ২০০৮ সালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ (সাবেক: বাংলাদেশ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজ) থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ সালে ফাইন্যান্স এর উপর বিবিএ এবং ২০১৭ সালে মার্কেটিং এর উপর এমবিএ সম্পন্ন করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।