সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জেলের জালে ধরা পড়েছে শাপলাপাতা মাছ, ৬৫ হাজার টাকায় বিক্রি | চ্যানেল খুলনা

জেলের জালে ধরা পড়েছে শাপলাপাতা মাছ, ৬৫ হাজার টাকায় বিক্রি

পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরের এক জেলের জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের একটি বিশাল আকৃতির শাপলাপাতা মাছ। রবিবার দিবাগত গভীর রাতে সাগরে জেলে কুতুবআলীর জালে মাছটি ধরা পড়ে। এরপর সোমবার সকালে সেই মাছটি বিক্রির জন্য আনা হয় মোংলা পৌর শহরের প্রধান মাছ বাজারে। এ সময় বিশাল আকৃতির মাছটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে। মাছ বাজারের রাইজিং ফিস আড়ৎ মালিক দ্বীন ইসলাম ডাকের মাধ্যমে ৬৫ হাজার টাকায় মাছটি কিনে নেন। এরপর তিনি মাছটি কেটে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন। মোংলার সোনাইলতলা ইউনিয়নের জয়খাঁ গ্রামের জেলে কুতুবআলী সাগরে মাছ ধরতে গেলে তার জালে এ মাছটি ধরা পড়ে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সাগরে জেলের জালে ধরা পড়া মাছটি শাপলাপাতা মাছ নামে পরিচিত। স্থানভেদে কেউ কেউ এটিকে বাড়ুল মাছও বলে থাকেন। তিনি আরো বলেন, সাগর-নদীতে সাধারণত মাটি ছুঁই ছুঁই করে এটি চলাচল করে। এই মাছটি সামুদ্রিক মাছ, উপকূলীয় এলাকায় বেশি দেখা যায়। প্রোটিন, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হওয়ায় বাজারে মাছটির ব্যাপক চাহিদা রয়েছে বলেও জানান তিনি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।