সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জেলা প্রশাসনের শোক বার্তা | চ্যানেল খুলনা

জেলা প্রশাসনের শোক বার্তা

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন এঁর মমতাময়ী মাতা হোসনে আরা খানম (৭৪) অদ্য ২৩.০৬.২০২৩ খ্রি. শুক্রবার দিবাগত রাত ১২.০৩ মিনিটে বার্ধক্যজনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জামালপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষক হোসনে আরা খানম একজন মহীয়সী নারী ছিলেন। তিনি চাকরিজীবনে একজন কর্তব্যপরায়ণ, সৎ, দক্ষ এবং মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি হিসেবে সকলের নিকট সমাদৃত ছিলেন। তার একমাত্র পুত্র খন্দকার ইয়াসির আরেফীন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের সদস্য হিসেবে বর্তমানে খুলনা জেলা প্রশাসক এবং একমাত্র কন্যা ডা. নাঈমা ইশরাত এষা বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩১তম ব্যাচের সদস্য হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত আছেন। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খুলনা জেলা প্রশাসন পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শোক আরও সংবাদ

সাংবাদিক তানজিরের ভাইয়ের মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।