সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেলা ও মহানগরীতে জুলাই মাসের চেয়ে আগস্ট মাসে দায়েরকৃত মামলার সংখ্যা কমেছে | চ্যানেল খুলনা

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জেলা ও মহানগরীতে জুলাই মাসের চেয়ে আগস্ট মাসে দায়েরকৃত মামলার সংখ্যা কমেছে

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের সভা আজ (রবিবার) সকালে জুম প্রযুক্তির মাধ্যমে অনলাইনে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন।
সভায় জেলা প্রশাসক বলেন, জেলা-উপজেলার অপরাধপ্রবণ ও সংবেদনশীল বাজারগুলোর সংশ্লিষ্ট বাজার কমিটির মাধ্যমে সিসি টিভি স্থাপনের উদ্যোগ নিতে হবে। মাদকের অপব্যবহার ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। জেলার গ্রামীণ এলাকায় শালিস বৈঠকে মুচলেকার মাধ্যমে অর্থ আদায় করে প্রাপ্যব্যক্তিকে না দিয়ে শালিসকারীরা আত্মসাত করছে এমন বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে, যা একটি ফৌজদারি অপরাধ। এছাড়া জেলা প্রশাসক সরকারি শিশু পরিবারের সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিশুদের বিকাশে সঠিক পরিবেশ রক্ষা করতে সংশ্লিষ্টদের নিদের্শ দেন।
সভায় পুলিশ বিভাগের পক্ষ হতে সাইবার অপরাধ ও প্রতারণা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকতে অনুরোধ করা হয়।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, খুলনা সিভিল সার্জন ডাঃ সুজাত আহম্মেদ, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জিএম আবুল কালাম আজাদ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, খুলনার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় জানান হয়, বিগত জুলাই মাসের চেয়ে আগস্ট মাসে খুলনা মেট্রোপলিটন এলাকায় দায়েরকৃত মামলার সংখ্যা ৩১টি হ্রাস পেয়েছে ও জেলা অধিক্ষেত্রে মামলার সংখ্যা ৬৪টি হ্রাস পেয়েছে।  বিগতমাসে খুলনা জেলায় ৮৮টি মোবাইলকোর্ট পরিচালনার মাধ্যমে দুইশত ৭৬টি মামলা দায়ের ও দুইশ ৮৬ জনকে দন্ড প্রদান করা হয়। এসময় তিন লাখ ৪৫ হাজার নয়শত টাকা জরিমানা করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।