সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জেন্ডার এন্ড ইনক্লুসিভ এডুকেশন এ্যাকশন প্লান সম্পর্কে অংশীজনের কর্মশালা | চ্যানেল খুলনা

জেন্ডার এন্ড ইনক্লুসিভ এডুকেশন এ্যাকশন প্লান সম্পর্কে অংশীজনের কর্মশালা

চ্যানেল খুলনা ডেস্কঃ ‘এনডিডি এবং অটিজম বিষয়ে এ্যাকশন প্লান এবং জেন্ডার এন্ড ইনক্লুসিভ এডুকেশন এ্যাকশন প্লান সম্পর্কে অংশীজনের করণীয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা আজ (শনিবার) খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন
করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ ফসিউল্লাহ।
উদ্বোধনকালে মহাপরিচালক বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে। সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। দেশের উন্নয়নের সাথে প্রাথমিক শিক্ষাও সামনে এগিয়ে যাচ্ছে। স্কুলগুলো পরিদর্শন এবং মনিটরিং এর ওপর বেশি জোর দিতে হবে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর প্রায় ২৬ হাজার প্রাইমারি স্কুলকে সরকারীকরণ করেছে। যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশ আরও সামনে এগিয়ে যাবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে সক্ষম হবো।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন) খান মোঃ নুরুল আমিন, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সারোয়ার আহমেদ সালেহীন। খুলনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নেছা এতে সভাপতিত্ব করেন। কর্মশালায় খুলনার ১০ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।