সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু | চ্যানেল খুলনা

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

চ্যানেল খুলনা ডেস্কঃ সারা দেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় দেশের মোট ২ হাজার ৯৮২টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। এছাড়া দেশের বাইরের ৯টি কেন্দ্র থেকে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন ও জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন শিক্ষার্থী রয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ২৩ লাখ ৯৭ হাজার ৫৬০ জন। বাকিরা অনিয়মিত।

প্রথমদিন জেএসসিতে বাংলা এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ পরীক্ষা নিয়ে গত ২৯ অক্টোবর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, জেএসসি ও জেডিসি পরীক্ষার কারণে ২৫ অক্টোবর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এসময় প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত গুজবের ফাঁদে না পড়তে অভিভাবকদের প্রতিও তিনি আহ্বান জানান।

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে নেয়া হচ্ছে এই পরীক্ষা। এরমধ্যে প্রথমবারের মতো ময়মনসিংহ শিক্ষা বোর্ড পরীক্ষা নিচ্ছে।

এদিকে গত দশবছরের মধ্যে প্রথমবারের মতো ঢাকা মহানগরের বাইরের পরীক্ষা কেন্দ্র কেরানীগঞ্জের জিঞ্জিরা পিএম পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যাওয়ার কথা আছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির।

 

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্বৈরাচারী শাসনামলে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।