সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জুলুমবাজ সরকারকে সরাতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে | চ্যানেল খুলনা

তাঁতী দল দৌলতপুর শাখার কর্মি সভায় মঞ্জু

জুলুমবাজ সরকারকে সরাতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে

খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল দৌলতপুর শাখার কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় দৌলতপুর থানা বিএনপির কার্যালয়ে খুলনা মহানগর তাঁতী দলের আহবায়ক মুহাম্মদ আবু সাঈদ শেখ এর সভাপত্বিতে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, বিশেষ অতিথি ছিলেন শেখ মোশারফ হোসেন, সিরাজুল হক নান্নু ও সাজ্জাদ হোসেন তোতন। প্রধান অতিথির বক্তব্য মঞ্জু বলেন, বর্তমান জুলুমবাজ সরকারকে সরাতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশ ও দলের স্বার্থে তাঁতী দলের মত প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনকে কর্মি সভা করে কর্মিদেরকে সুসংগঠিত করতে হবে, তা হলেই বিএনপি শক্তিশালী হবে। দলের প্রয়োজনে প্রতিটি কর্মিকে আরো সুন্দর ও সুশৃঙ্খল ভাবে কাজ করে মহানগর তাঁতী দলকে সংগঠিত করার আহবান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন শরিফুল আনাম, তরিকুল ইসলাম, ইমতিয়াজ আলম বাবু, সরদার আরব আলি, শহিদুল ইসলাম বিপ্লব, আরমান হোসেন, রিয়াজুর রহমান, দেলোয়ার হোসেন, সেলিম বড় মিয়া, সৈয়দ গাজী, মোক্তার হোসেন, আসিফ ইকবাল, মোল্যা আলী আহমেদ, মুনসুর আলী, মাসুদ রেজা, আলী আশরাফ, জাকারিয়া লিটন, ওলিয়ার রহমান, শামীম াাজাদ মিলু, আসাবুর রহমান জনি, খালিদ বিন ওয়ালিদ, সাইদ উদ্দিন সাজু, শেখ ইউনুচ আলী, রফিকুল আনাম রাসু প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।