সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা | চ্যানেল খুলনা

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

খুলনার কয়রা উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে হুমায়রা ইসলাম শিমু। ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় সে কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে।

হুমায়রা উপজেলার গোবরা গ্রামের বাসিন্দা। তার বাবা মো. সাইফুল ইসলাম (খোকন) এবং মা বকুলা খাতুন। পরিবার সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই সে পড়াশোনায় মনোযোগী ও পরিশ্রমী। নিয়মিত অধ্যবসায়, পরিবারের উৎসাহ এবং শিক্ষকদের দিকনির্দেশনার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

এ অর্জনে হুমায়রা পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে জানায়, সবার দোয়া ও সহযোগিতায় ভবিষ্যতেও আরও ভালো ফলাফল করার প্রত্যাশা রয়েছে তার।

ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হয়ে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের সেবা করতে চায় হুমায়রা। এ লক্ষ্য পূরণে সে সবার দোয়া কামনা করেছে।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, হুমায়রা অত্যন্ত মেধাবী, বিনয়ী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এই সাফল্যে বিদ্যালয় পরিবার গর্বিত। স্থানীয় বাসিন্দারাও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

টিকটক করা শিক্ষার্থীদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ও ৩ দিন অফলাইনে ক্লাস

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।