সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে হামলার অভিযোগ, সংঘর্ষে আহত ৮ | চ্যানেল খুলনা

জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে হামলার অভিযোগ, সংঘর্ষে আহত ৮

ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউনিয়ন জামায়াতের আমির মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আজ বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে মাধবপুরে জামায়াতের নারী কর্মীদের একটি দোয়া মাহফিল হচ্ছিল। সেখানে ইফতারসামগ্রী বিতরণ নিয়েও আলোচনা হয়। দোয়া মাহফিল চলমান অবস্থায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা এসে হামলা চালান। সংবাদ পেয়ে জামায়াতের নেতা-কর্মীরা হামলার কারণ জানতে গেলে সংঘর্ষ বেধে যায়। এতে জামায়াতের নারী কর্মীসহ উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন।

সদর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. আরিফ হোসেন বলেন, জামায়াতের নারী কর্মীদের মিটিংয়ে বিএনপির সরকার ও নেতা-কর্মীদের কটাক্ষ করে বক্তব্য দেওয়া হচ্ছিল। স্থানীয় নেতা-কর্মীরা তার প্রতিবাদ জানান। এতে জামায়াতের নেতারা সংঘবদ্ধ হয়ে এসে তাঁদের ওপর হামলা করলে সংঘর্ষ বেধে যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, সদর থানার মাধবপুর গ্রামে জামায়াত বিএনপির কর্মীদের মধ্যে মারামারি হয়েছে এলাকায় বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে।ড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজ উদ্ধার

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহে স্বামীর ফার্নিচার কারখানা থেকে স্ত্রীর লাশ উদ্ধার

ঝিনাইদহ সীমান্তে ১৪ জনকে আটক করেছে বিজিবি

ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।