সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জামায়াতের এমসি কলেজ ঘটনায় শিবিরের সম্পৃক্ততা স্বীকার : শিবিরের প্রতিবাদ | চ্যানেল খুলনা

জামায়াতের এমসি কলেজ ঘটনায় শিবিরের সম্পৃক্ততা স্বীকার : শিবিরের প্রতিবাদ

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীর ওপর হামলায় ছাত্রশিবিরের সম্পৃক্ততা স্বীকার করে সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলামের দেওয়া বক্তব্যের প্রতিবাদ ও তা প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্রশিবির।

গণমাধ্যমে পাঠানো এ সংক্রান্ত বিবৃতিতে স্বাক্ষর রয়েছে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ ও মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু।

বিবৃতিতে তারা বলেছেন, সিলেটের এমসি কলেজে গত ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে শিক্ষার্থীদের পারস্পরিক দ্বন্দ্বে হাতাহাতির ঘটনায় কয়েকজন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় রাজনৈতিক মহল ফায়দা হাসিল করতে ছাত্রশিবিরের ওপর দায় চাপিয়ে আসছে। এ ব্যাপারে সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলামের প্রদত্ত একটি বক্তব্য আমাদের নজরে আসে। আমরা তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তারা আরও বলেছেন, শিক্ষার্থীদের পারস্পরিক দ্বন্দ্বকে সংঘবদ্ধ অপপ্রচারের মাধ্যমে ছাত্রশিবিরের ওপর দায় দিয়ে দেওয়ার অপচেষ্টা ইতোমধ্যে দেশবাসীর দৃষ্টিগোচর হয়েছে। সিলেট মহানগর জামায়াতের আমিরও এ অপপ্রচার দ্বারা বিভ্রান্ত হয়েছেন বলে আমরা মনে করছি। আমরা অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহারের জন্য আহ্বান জানাচ্ছি।

এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্র নিপীড়নের ঘটনায় ছাত্রশিবিরকে দায়ী করার পর গত রোববার সন্ধ্যায় নগরীর একটি প্রতিষ্ঠানে জামায়াত ও তালামিয নেতারা এক সমঝোতা সভায় বসেন। হামলায় ছাত্রশিবির জড়িত থাকার কথা স্বীকার ও দুঃখপ্রকাশ করে জামায়াত আমিরের দেওয়া বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এমন বক্তব্যের পর গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে প্রতিক্রিয়া জানায় ছাত্রশিবির।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।