সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
‘জামায়াতকর্মী সুমির সঙ্গে আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে’ | চ্যানেল খুলনা

‘জামায়াতকর্মী সুমির সঙ্গে আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে’

‘জামায়াতকর্মী সাওদা সুমির সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে’—বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সাওদা সুমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা পৌরসভার নারী কর্মী।

এ বিষয়ে জামায়াত আমির লেখেন, ‘জামায়াতকর্মী সাওদা সুমির সঙ্গে যে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তা নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে। ফ্যাসিবাদীরা সব যুগেই নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য প্রতিবাদী জনগণের কণ্ঠ নির্লজ্জ ও নিষ্ঠুরভাবে স্তব্ধ করতে চায়। পরিণতিতে তাদের কণ্ঠই স্তব্ধ হয়ে যায়।’ ডা. শফিকুর রহমান বলেন, ‘জানি না, অন্তরে যারা ফ্যাসিবাদ লালন করে। তারা অতীত থেকে শিক্ষা নেবে কি না। লজ্জা, লজ্জা!’

এর আগে, ৫ এপ্রিল রাতে নিজ বাসা থেকে সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জামায়াতের এই নারী কর্মীর গ্রেপ্তার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

রাজনীতি আরও সংবাদ

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

উপজেলা ও পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপির

যে এলাকায় মন্ত্রী নেই, সেই এলাকার কি কোনো উন্নয়ন হবে না : গোলাম পরওয়ারের

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।