সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জাবিতে অর্ধশত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা | চ্যানেল খুলনা

জাবিতে অর্ধশত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

চ্যানেল খুলনা ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান আন্দোলনকে ঘিরে ৪০ থেকে ৫০ জন আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে প্রশাসন।

শুক্রবার (০১ নবেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশুলিয়া থানায় এই মামলাটি দায়ের করা হয়।

বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের সহায়তা করার সময় সহকারী প্রক্টর মহিবুর রউফ শৈবাল এর উপর হামলার অভিযোগে মামলাটি করা হয়েছে।

এদিকে ভিসির অপসারণের দাবিতে চলমান অবরোধ কর্মসূচী পালনকালে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে টেনে হেঁচড়ে পুরাতন কলা ভবনের ফটক থেকে নিয়ে আসেন সহকারী প্রক্টর মহিবুর রউফ শৈবাল। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে দেখা যায়। এই ঘটনার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করেছেন সহকারী প্রক্টর তাদের দুইজন আন্দোলনকারীকে নির্যাতন করেছে। এ ব্যাপারে তারা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়ে সহকারী প্রক্টরের শাস্তি দাবি করেছেন।

সহকারী প্রক্টর মহিবুর রউফ শৈবাল বলেন, তিনি হেনস্থা করেননি। বরং তিনি আন্দোলনকারীর কাঁধে হাত দিয়ে তাকে ফটক থেকে সরিয়ে দিয়েছেন। আর সরানোর সময় তাকে কেউ একজন আঘাত করে।

 

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

কুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবির গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দু’দিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।