সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জাতীয় শোক দিবসে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নৌবাহিনীর মানবিক সহায়তা | চ্যানেল খুলনা

জাতীয় শোক দিবসে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নৌবাহিনীর মানবিক সহায়তা

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে নৌবাহিনী।

আজ রবিবার (১৫-০৮-২০২১) রাজধানীর খিলক্ষেতের কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ৪০০ গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা এর তত্ত্বাবধানে খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, আটা, ও চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
অন্যদিকে মোংলাস্থ কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর পক্ষ থেকে স্থানীয় গরীব, দুঃস্থ, অসহায় ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। তাছাড়া মোংলা ও খুলনার স্থানীয় এতিমখানা গুলোতে ৬০০ প্যাকেট তৈরী খাবার পরিবেশন করা হয়। এর আগে বাগেরহাটের ডাংমারি খাল এবং খুলনার দাকোপ সংলগ্ন চালনা এলাকার স্থানীয় ২০০০ অসহায় জেলে, শ্রমিক, দিনমজুর ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, তেল, লবণসহ শুকনো খাবার প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর ঃ মঞ্জু

উপাচার্যের বক্তব্য অস্বীকার ও খুবি সাংবাদিককে প্রশাসনের তলবি চিঠি, খুবিসাসের নিন্দা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সংবাদপত্রের কালো দিবসে এমইউজের কর্মসূচি

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।