সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জাতীয় উৎপাদনশীলতা দিবসে খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

জাতীয় উৎপাদনশীলতা দিবসে খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত

‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (শনিবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, অর্থনৈতিক উন্নয়নে উৎপাদনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কৃষি, শিল্প, মৎস্য, প্রাণিসম্পদসহ প্রতিটি সেক্টরে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। জিডিপিতে কৃষির অবদান সবচেয়ে বেশি। তিনি বলেন,  আমরা যুব সমাজকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করতে পারলে দেশ আরো সামনে এগিয়ে যাবে। আজ বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত। করোনাকালে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি ভাল অবস্থানে রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সরদার মাহবুবার রহমান, বিসিকের উপমহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আবির হোসেন প্রমুখ বক্তৃতা করেন। খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।