সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জাতীয় পর্যায়ে অভিনয়ে প্রথম হয়েছে খুলনার জায়ান খান | চ্যানেল খুলনা

জাতীয় পর্যায়ে অভিনয়ে প্রথম হয়েছে খুলনার জায়ান খান

২০২৩ সালের শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে উপস্থিত অভিনয়ে ‘ক’ বিভাগ থেকে এবার প্রথম স্থান অধিকার করেছে খুলনার জায়ান খান (১০)। থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে ৮টি বিভাগের প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা করে জায়ান প্রথম স্থান অধিকার করে।
শনিবার (২৯ জুলাই) দুপুরে বাংলাদেশ শিশু একাডেমীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, আর বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।
জায়ান খুলনার নেভি স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র। সে নিয়মিত ‘এবং আবৃত্তি’ থেকে অভিনয় ও কবিতা আবৃতি চর্চা করে। জায়ান ব্যাংক কর্মকর্তা জহির উদ্দিন খান ও খুলনা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি কানিস সুলতানার একমাত্র সন্তান।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২২ ও ২০২৩ এর বিজয়ীদের মধ্যে শিগগিরই পুরস্কার বিতরণ করবেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দীন।
জায়ান সকলের কাছে দোয়া প্রার্থী আগামীর পথ চলা আল্লাহ তার জন্য যেন সহজ করে দেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবি উপাচার্যের সাথে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির প্রতিনিধি দলের সাক্ষাৎ

কয়রা সরকারি দপ্তর প্রধানদের সাথে মতবিনিময়

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই সম্ভব, যখন জনগণ সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়: আবুল কালাম আজাদ

একুশে ফেব্রুয়ারি শুধু শোকের দিন নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের দিন

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।