সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জাতীয় গণঅভ্যুত্থান দিবসে তালায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

জাতীয় গণঅভ্যুত্থান দিবসে তালায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার তালায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) তালা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকারের সভাপতিত্বে সভায় স্বাগত নিবন্ধন পাঠ করেন উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা এপি (ইঞ্জিনিয়ার) রেজাউল করিম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনউদ্দিন, পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান, জামায়াতে ইসলামী বাংলাদেশ সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহামুদুল হক, উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, জামায়াতে ইসলামী তালা উপজেলা আমির মাওলানা মফিদুল ইসলাম, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা সরকারি কলেজের প্রভাষক নুরে আলম আকন্দ জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল ইসলাম লিটু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা প্রেসক্লাব সভাপতি এম এ হাকিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, ছাত্র প্রতিনিধি এস এম মুরাদুল হক, মোঃ হাসিবুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, রবিউল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি আল জামানুল বান্না, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, আকবর হোসেনসহ অনেকে।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাওহিদুর রহমান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।